বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নয়াপল্টনে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সমাবেশে যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের শোডাউন

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার লক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

​ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন আমিরের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের সদস্য সচিব কে এম সোহেল রানা ও উত্তর মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. বাকি বিল্লাহর যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমানুল্লাহ আমান।

​এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদ্য সাবেক সদস্য সচিব আব্দুর রহিম এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এস এম শাহ আলম।

​বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু।
উক্ত মিছিল ও সমাবেশে যাত্রাবাড়ী থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক বাবুল সওদাগরের নেতৃত্বে সিনিয়র সহ-সভাপতি মোঃ ইয়াসিন খান, সহ-সভাপতি মোঃ ইয়াসিনুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবি আলম সহ বিপুলসংখ্যক নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় যাত্রাবাড়ী থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকা মুখরিত করে তোলে।
বিশেষ করে, ৬৫ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মো. হাসান আহমেদ লিটন ও মো. ইমরান হোসেন এবং ৫০ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহরিয়ার রবিন ও সাধারণ সম্পাদক মো. বাইজিদ হোসেনের নেতৃত্বে অসংখ্য নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর