রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নলডাঙ্গা পৌরসভার কুটিরপাড়া এলাকায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু বমু বিলছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত রুহিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা আহবায়ক কমিটি গঠন নাগরপুর-চৌহালীর নদীভাঙন কবলিত অসহায় মানুষের পাশে ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ রুহিয়ায় গৃহপালিত প্রাণী চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত অভয়নগরে টাকার অভাবে থমকে দাড়িয়েছে, বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লার জীবন  মানিকগঞ্জে ১৬ বছরের কিশোর হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ শ্বাসরোধে হত্যার দাবি পিবিআইয়ের

নলডাঙ্গা পৌরসভার কুটিরপাড়া এলাকায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

জামিল হায়দার জনি, নলডাঙ্গা(নাটোর):
আপডেট সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

আজ শনিবার (১১ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফাতেমা খাতুন কুটিরপাড়া এলাকার ফিরোজ হোসেনের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসীর জানায়, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় ফাতেমা। কিছুক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, খবর পেয়ে নলডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে থানা পুলিশ উপস্থিত রয়েছে, মৃত শিশুটির পরিবারের সাথে কথা বলে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মৃতদেহ  পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এঘটনার বিষয়ে নলডাঙ্গা থানা অবগত রয়েছে। এই ঘটনায় শিশুটির পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর