রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উমারপুরে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির তয়ছেরের নির্বাচনী প্রচারণায় মাঠ এখন সরগরম

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪ নম্বর উমারপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে প্রচার-প্রচারণায় মাঠ সরগরম করে তুলেছেন সাবেক বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির তয়ছের।
ইতোমধ্যে তিনি গ্রামে গ্রামে গণসংযোগ করে ভোটারদের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশায় ভুতের মোড় থেকে শুরু করে সলের চর, হাটাইল, হাপানিয়া, দত্তকান্দি, শৈলজানা,উমারপুর, বাউশা, বৃদাশুরিয়া, সিংগলি বাজারসহ প্রতিটি ওয়ার্ডে গিয়ে মানুষের কাছে দোয়া চেয়ে  কুশল বিনিময় করছেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, যুব সমাজ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যমুনার দুর্গম চরাঞ্চলে বেড়ে ওঠা তয়ছের বলেন, নদীভাঙন, যোগাযোগ বিচ্ছিন্নতা, শিক্ষা ও চিকিৎসা সেবার সংকটে থাকা উমারপুরের মানুষের জীবনমান উন্নয়নই তাঁর লক্ষ্য।
 “চরের মানুষের দুঃখ-দুর্দশা আমি কাছ থেকে দেখেছি। জনপ্রতিনিধি নির্বাচিত হলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে চাই।”
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন রোধ, শিক্ষা ও চিকিৎসাসেবার সম্প্রসারণ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং স্থায়ী অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান। জনগণের সমর্থন নিয়ে উমারপুরকে নিরাপদ, স্বাবলম্বী ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।
 পাশাপাশি তিনি স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করেন। চেয়ারম্যান পদপ্রার্থী মো. হুমায়ুন কবির বলেন, “বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবা করে আসছি। সুখে-দুঃখে সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দল আমাকে মনোনয়ন দিলে এবং এলাকাবাসী পাশে থাকলে উমারপুর ইউনিয়নকে আধুনিক, স্থায়ী অবকাঠামো, মাদকমুক্ত, উন্নয়নমুখী সমাজ ও ইউনিয়ন গড়ে তুলব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনে কাজ করব। পাশাপাশি সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উদ্যোগ নেব।
উল্লেখ্য, হুমায়ুন কবির বেশ আগেই চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করে নির্বাচনী এলাকার প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা, হাট- বাজারে জনসংযোগ ও মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। তিনি জনসংযোগের পাশাপাশি নির্বাচনী টি-শার্টও বিতরণ সহ সবার খোজ খবর নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর