রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোল্লা মোঃ জুয়েল রানার সমর্থনে দুই শতাধিক মোটরসাইকেলের শোডাউন

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Oplus_131072

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা মো. জুয়েল রানার সমর্থনে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির সহসভাপতি মো. হাকিম বিএসসির নেতৃত্বে উপজেলার জোতপাড়া বাজার থেকে শোডাউনটি বের হয়। পরে হাসপাতাল মোড়, আজিমউদ্দিন মোড়, কে.আর. পাইলট মোড়, বালগড়া, কোদালিয়া বাজার, বৈন্যা মোড়, রেহাই পুকুরিয়া বাজার, পাকার মাথা, খাষকাউলিয়া, বাবু বাজার ও কুরকি বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে জোতপাড়া নৌঘাট হয়ে স্থানীয় গরুর হাটে গিয়ে শেষ হয়।
শোডাউনে জুয়েল রানার সমর্থনে দুই শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। এ সময় উপজেলা বিএনপির সদস্য মো. রবিউল প্রফেসর, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. হাসান মোল্লা, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম সিফাতসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর