বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রীকে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর…. সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে পানি নিষ্কাশনের স্থায়ী সুরাহার দাবি ব্যবসায়ী নুরুজ্জামানের, রাজনৈতিক ট্যাগ দিয়ে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা স্মরণে সাংবাদিক আব্দুর রশিদ : পেশাগত নিষ্ঠা ও মানবিকতায় নিবেদিত এক মানুষ- এবিএম ফজলুর রহমান ঈশ্বরদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন  আটঘরিয়ায় ত্বাহা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন আটঘরিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সলঙ্গার অগ্রণী ব্যাংক স্থানান্তর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ঘুড়কা শাখা স্থানান্তর ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আস্থা ও স্বার্থ রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহ:বার সকাল ১১টায় ব্যাংকের সামনে সড়কে শান্তিপূর্ণ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অগ্রণী ব্যাংক সচেতন গ্রাহক,ব্যবসায়ী ও স্থানীয়দের নিয়ে এ কর্মসূচী পালিত হয়।এ সময় বক্তব্য দেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মারুফ হাসান খোকন,সাবেক সহ-সভাপতি সোলায়মান হোসেন,  বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক,একলাছুর রহমান শাহীন,থানা বিএনপির সহ সভাপতি শহিদুল ইসলাম মজনু,নাসির উদ্দিন মাস্টার,কে.এম আমিনুল ইসলাম হেলাল,মজনু মিয়াসহ স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহক প্রতিনিধিরা।
এ সময় বক্তারা অভিযোগ করেন,একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এবং ব্যাংকের কিছু অসাধু ঊর্ধ্বতন কর্মকর্তার যোগসাজসে ঘুড়কা শাখা স্থানান্তরের অপচেষ্টা চালানো হচ্ছে। তারা বলেন,ডিপোজিট গ্রাহকদের লিখিত অভিযোগ,মতামত এবং সরেজমিন বাস্তবতা উপেক্ষা করে স্থানান্তরের প্রক্রিয়া এগিয়ে নেয়া হচ্ছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, বর্তমান শাখাটি বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক গ্রাহক ও ব্যবসায়ী সহজে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন। শাখাটি অন্যত্র সরিয়ে নেয়া হলে গ্রাহকদের লেনদেনে ভোগান্তি বাড়বে, নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হবে এবং ব্যাংকের ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়বে।
তারা অনতিবিলম্বে শাখা স্থানান্তরের সব ধরনের উদ্যোগ বন্ধ করে পূর্বের স্থানেই ঘুড়কা শাখা বহাল রাখার জন্য অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে সলঙ্গাবাসীর পক্ষ থেকে গ্রাহকবান্ধব সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানানো হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর