মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সলঙ্গায় নেতাকর্মীর ঢল

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দুই মাস পর পিতৃভূমি বগুড়ায় সফরে যাওয়ার পথে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সড়কপথে তাকে স্বাগত জানাতে ঢল নেমেছিল নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের। তাকে একনজর দেখতে পেয়ে নেতাকর্মীরা উচ্ছ্বাসিত হয়ে পড়েন।
গতকাল সোমবার ভোর থেকেই যমুনা সেতু পশ্চিম সংযোগ,হাটিকুমরুল রোড গোল চত্বর,ভুইয়াগাতী,চান্দাইকোনা পর্যন্ত ৩৯ কিলোমিটারজুড়েই বিএনপি, ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবকদল, কৃষকদল,শ্রমিকদলসহ সর্বস্তরের জনসাধারণ মহাসড়কের দুইপাশে অপেক্ষায় ছিলেন।
 সকাল ৮টা ৩০ মিনিটে তারেক রহমান যমুনা সেতু পশ্চিম সংযোগ এসে পৌঁছলে তাকে স্বাগত জানান সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানসহ সর্বস্তরের জনসাধারণ। হাটিকুমরুল রোড গোল চত্তরে পৌঁছলে সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকারের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সলঙ্গা উপজেলা চাই স্লোগানে মুখরিত করেন এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।এ ছাড়াও রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার এমপি ভিপি আয়নুল হকের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চান্দাইকোনা বাসস্ট্যান্ডে প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানায়।এ   সময় তারেক রহমানও তার গাড়ির ভেতর থেকেই নেতাকর্মীসহ সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। দীর্ঘ সময় পর নিজ জেলায় প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়াকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,জেলা যুবদলের সভাপতি আল আমিন খান,সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ,জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর