শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুদাসপুরে আলোচনা সভা এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন ইসলামি শরীয়াতের আলোকে পবিত্র জিলকদ মাসের আমল গুরুত্ব তাৎপর্য ও ফজীলাত- মুফতি মাওলানা: শামীম আহমেদ রাণীনগরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত চৌহালীতে আরপিএন উচ্চ বিদ্যালয়ে বিদায়ী পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাপাহার কলেজের বিদায় ও বরণ অনুষ্ঠানে ‘এমপি’ মোস্তাফিজুরের বক্তব্যে সন্তুষ্টিতে উল্লসিত শিক্ষার্থীরা কিডনি রোগে আক্রান্ত ললিতা বাঁচতে চায়, আর্থিক সহযোগিতার আবেদন পরিবারের

সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:১৭ অপরাহ্ন

“নব কিশলয়ে জাগুক ধরণী,সাজুক নতুন প্রাণ,হৃদয়ে আজ জেগে উঠুক সম্প্রীতির জয়গান”—এই প্রতিপাদ্যকে ধারণ করে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে রঙে-উৎসবে মুখর হয়ে ওঠে সিরাজগঞ্জ।প্রাচীনতম শিশু সংগঠন “খেলাঘর” সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনটি পরিণত হয় শিশুদের আনন্দ-উল্লাস আর বাঙালিপনার এক মিলনমেলায়।
আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের  কালিয়ায় অবস্থিত ‘রাইজিং সান কিন্ডারগার্টেন স্কুল’র “সূর্যমুখী খেলাঘর আসর”এর শিশুদের অংশগ্রহণে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।রঙিন পোশাক,বৈচিত্র্যময় সাজসজ্জা আর উৎসবের আবহে শোভাযাত্রাটি স্থানীয় বাজার প্রদক্ষিণ করে এলাকাজুড়ে ছড়িয়ে দেয় নববর্ষের আনন্দবার্তা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “খেলাঘর” সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার প্রতিনিধিরা,সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।পরে সকলের অংশগ্রহণে পরিবেশন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ইলিশ-পান্তা ভাত,যা উৎসবকে আরও করে তোলে প্রাণবন্ত ও স্বাদময়।
এছাড়াও শিশু শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় “এসো হে বৈশাখ”সহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় মন জয় করে উপস্থিত দর্শকদের।
শিশুদের আনন্দ-উচ্ছ্বাস আর সম্প্রীতির বার্তায় ভরপুর এই আয়োজন যেন নতুন বছরের সূচনায় এক উজ্জ্বল প্রত্যয়ের নাম “খেলাঘর”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর