সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় ১৩০০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদশস্য চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ৯টায় ৬নং খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল বিতরণ করেন ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। এ সময় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৩’শ পরিবারকে ১০ কেজি করে এ চাল প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ হেকমত আলী, ইউনিয়ন ট্যাগ অফিসার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার মোঃ রিয়াজ হোসেন, ইউপির প্রশাসনিক কর্মকর্তা (সচিব)মোঃ জুয়েল রানা, হুমায়ন কবির, খাষপুরিয়া ইউপি সদস্য মজনু মিয়া, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, ইউনিয়ন উক্তোত্তা রাসেদুল ইসলাম এবং পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, চাউল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, “ইদুল ফিতরের এই উপহার পেয়ে সব উপকারভোগী আনন্দিত এবং সন্তুষ্ট।”
ট্যাগ অফিসার রিয়াজ হোসেন বলেন, সরকারের বিনামূল্যে ১০ কেজি চাল পরিবারের জন্য এ সহায়তায় দৃষ্টান্ত হয়ে থাকবে।