মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

রুহিয়ায় মির্জা ফয়সল আমিনের দিনব্যাপী গণসংযোগ

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমিন রুহিয়ায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন।
মঙ্গলবার সকালে ৬ নং সেনুয়া ইউনিয়নের চৌধুরীর হাট থেকে গণসংযোগ শুরু করেন তিনি। পরে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়, খারুয়াডাঙ্গা হাই স্কুল, কিসমত চামেশ্বরী মাদ্রাসা, মোলানখুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, খড়িবাড়ী বড়দেশ্বরী উচ্চ বিদ্যালয়, দক্ষিণ আসাননগর প্রাথমিক বিদ্যালয়, রাজাগাঁও বাদিয়া মার্কেট, চাপাতি পূজামণ্ডপ ও চাপাতি চুয়ামনি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক পথসভা করেন। বিকেলে উত্তর বঠিনা পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠের সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা, বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মো. মহেবুল্লাহ আবু নুর, মতিউর রহমান মতি, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, মকবুল হোসেন, নূরে আলম, আব্বাস আলী, নুরুল ইসলাম নুরু, জিয়াউর রহমান জিয়াসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় মির্জা ফয়সল আমিন বলেন, ভোটাধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই। নির্বাচিত হলে রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়ন ও কৃষকদের জন্য সার প্রাপ্তি সহজ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর