পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি’ এবং পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। “মারবো ডেঙ্গু গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (১৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টার সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় ও পৌর যুবদলের সাবেক আহবায়ক মো. জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ডা. শোভন পাল। তিনি বলেন, “এই মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে বেড়ে যায়। টানা ৩ থেকে ৪ দিন স্বচ্ছ পানি জমাটবদ্ধ থাকলেই সেখানে ডেঙ্গুর লার্ভা সৃষ্টি হতে পারে। ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ফুলের টব, বিভিন্ন ভাঙা সামগ্রী এবং জমে থাকা পানিতে এডিস মশার জন্ম হয়। তাই নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।” এসময় উদ্বোধনী অনুষ্ঠানের একটি সচেতনতামূলক র্যালি বের করে মশক নিধনে কীটনাশক স্প্রে এবং হাসপাতাল ও রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল বলেন, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরদীর প্রাণভোমরা জাকারিয়া পিন্টুর নির্দেশনায় ঈশ্বরদীতে এই জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী তিনমাস এই কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাবুদ্দিন সেন্টু সরদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম কেনেডি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক তুফান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান টুটুল সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার মালিথা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবু সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হাসান আতিয়ার, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হীরক সরদার, ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন জনি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্রী বিষ্টু কুমার সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম স্বপন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন ইলবাস, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক বেল্টু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার তৌফিক আলম সোহেল, পৌর বিএনপির সদস্য রবিউল ইসলাম রবি, পৌর বিএনপির সদস্য আক্তার হোসেন নিফা, পৌর বিএনপির সদস্য আইনুল হক, পৌর বিএনপির সদস্য খোরশেদ আলম, পৌর বিএনপির সদস্য ছাহিদ হোসেন, পৌর বিএনপির সদস্য হুমায়ুন কবির লিটন, ঈশ্বরদী পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রিপন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রেজাউল হক মুকুল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহামুদুর রহমান রিয়েদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সেলিম চৌধুরী, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মাহাবুল হোসেন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা ফয়সাল ইকবাল জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রুমন আলী, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের নেতা মাহমুদুল ইসলাম শাওন, পৌর ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, ১নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক খোকন হোসেন , পৌর ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাজু হোসেন, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শান্ত, ২নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ, পৌর ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সানাউল, পৌর ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আশিকুর রহমান আসিকি, পৌর ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মুক্তা, পৌর ৫নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সেন্টু হোসেন, পৌর ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মামুন আলী, পৌর ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সজীব হোসেন, পৌর ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তুষার আলী, পৌর ৭নং ওয়ার্ড ওয়ার্ড যুবদলের সভাপতি রিংকু শেখ, পৌর ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ডাবলুসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।