শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

রাণীনগরে প্রাকৃতিক ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০২ অপরাহ্ন
Screenshot

২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় নওগাঁর রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 বৃহস্পতিবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী এলাকায় রক্তদহ মৎস্য অভয়াশ্রমে পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদহ মৎস্য অভয়াশ্রমে পোনা অবমুক্তকরণ করে কর্মসূচির উদ্বোধন করেন- মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। পরে রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী এলাকায় বৃক্ষরোপণ করেন তিনি।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা  রাকিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট, সান্তাহার প্লাবনভূমি উপকেন্দ্র প্রধান ড. মোছা. সোনিয়া শারমিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল সহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন প্রমুখ।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন প্রাকৃতিক ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ২৭১.৫ কেজি পোনা অবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর