শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

নওগাঁয় ডিবির অভিযানে ১০কেজি গাঁজা সহ ৩ যুবক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

নওগাঁর পোরশায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (১৬সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সরাইগাছী-আড্ডা সড়কের একটি আমবাগানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুলের ছেলে সৈয়বুর (২৬), একই গ্রামের তোহুরুলের ছেলে আব্দুল্লাহ ওরফে পলাশ (২২) এবং তারাপুর পোড়াপাড়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে দেলোয়ার (২২)।
নওগাঁর এসপি তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা জুড়ে আমাদের মাদকবিরোধী অভিযান চলমান আছে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সরাইগাছী-আড্ডা সড়কের পাশে একটি আমবাগানের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন সংবাদে ডিবি পুলিশের একটা চৌকস দল সেখানে অভিযান চালালে তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা থেকে টেপে মোড়ানো দুটি পোটলায় ২ কেজি ৯০০ গ্রাম করে মোট ৫ কেজি ৮০০ গ্রাম এবং নীল পলিথিনে মোড়ানো তিনটি পোটলায় ১ কেজি ৪০০ গ্রাম করে মোট ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে পাঁচটি পোটলা থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে। পুলিশের মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর