শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ ফেরদৌস রহমান

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস রহমান।
​মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মোঃ মাসুদ রানা খান স্বাক্ষরিত এক চিঠিতে এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
​অনুমোদিত কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন— ​সাধারণ শিক্ষক সদস্য: মোঃ মনজুর রহমান ​অভিভাবক সদস্য: মোহাম্মদ আমজাদ হোসেন ​সদস্য সচিব: বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পদাধিকারবলে) ​এই চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।​নবনির্বাচিত সভাপতি মোঃ ফেরদৌস রহমান (বিএসসি) বলেন , বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত বিকাশ এবং শিক্ষক-শিক্ষার্থীদের একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ উপহার দেওয়াই হবে তাঁর প্রধান লক্ষ্য। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর