বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

ফরিদপুরে নকল ঘি কারখানার ২ লাখ টাকা জরিমানা

মেহেদী হাসান, ফরিদপুর (পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

পাবনা ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের ডেমরা গ্রামস্থ প্রেম ঘোষের ঘি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।

অভিযানে নকল ঘি তৈরীর সরঞ্জাম ও অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধ জাত পণ্য উৎপাদন করাই ম্যানেজার মোঃ আইয়ুব আলীকে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ (১) এর ২৭ ধারা মোতাবেক ২ লাখ টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেম ঘোষ দীর্ঘদিন ধরে নকল ঘি ও দুগ্ধজাতপূর্ণ শিশুখাদ্য ভেজাল মিশিয়ে আসছিল।
অভিযানকালে অভিযান কাল উপস্থিত ছিলেন ফরিদপুর সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা, জেলা বিএসটিআই কর্মকর্তা ও ফরিদপুর থানার সঙ্গীয় পুলিশ প্রশাসন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে,বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন, আমরা এমন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর