বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

পাবনা ডিবির ওসি রাশেদুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহারের দাবি

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ অপরাহ্ন

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলামের বদলির আদেশ স্থগিত করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানিয়েছেন দৈনিক খবর বাংলার সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, পাবনা জেলা শাখার সভাপতি ডা. আব্দুস সালাম।

এক বিবৃতিতে তিনি বলেন, ওসি রাশেদুল ইসলাম একজন দায়িত্বশীল ও কর্মঠ পুলিশ কর্মকর্তা। পাবনার চতরা বিলে অস্ত্রের কারখানা আবিষ্কার ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় তার ভূমিকা ছিল প্রশংসনীয়। এছাড়া মাদক উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারসহ অপরাধ দমনে তিনি দিন-রাত পরিশ্রম করে দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেন তিনি।

ডা. আব্দুস সালাম আরও বলেন, সাংবাদিক জহুরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে ডিবির ওসি রাশেদুল ইসলাম জড়িত থাকার যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয় বলে তিনি মনে করেন। তার দাবি, বিষয়টি ভালোভাবে তদন্ত ও খোঁজ-খবর না নিয়ে একতরফাভাবে কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
তিনি বলেন, একজন দায়িত্বশীল ও কর্মঠ পুলিশ কর্মকর্তাকে এভাবে বদলি করা হলে পুলিশ সদস্যদের ভালো কাজের প্রতি কর্মস্পৃহায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিবৃতিতে ডা. আব্দুস সালাম সাংবাদিক জহুরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ওসি রাশেদুল ইসলামের সম্পৃক্ততা কতটুকু রয়েছে, তা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানান। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার বদলির আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর