পাবনার ঈশ্বরদীতে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় ঈশ্বরদী উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সকল সহযোগী অঙ্গসংগঠনগুলোর যৌথ আয়োজনে শহরের আলহাজ্ব খায়রুজ্জামান বাবু বাসটার্মিনাল থেকে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের ১নং গেটে গিয়ে পথসভায় মিলিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন জনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া পিন্টু ও পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল। বক্তারা বলেন, ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর বাংলা রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র প্রতিষ্ঠা করেছেন। সেই থেকে এই দলের নেতাকর্মীরা আজ পর্যন্ত দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের কান্তি কালেও বন্যা জলোচ্ছ্বাস ও মহামারীতে সহযোগিতার হাত বাড়িয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বারবার স্মরণ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প কিছুদিন দেশ সেবা করার সুযোগ পেয়েছিলেন। তিনি যদি দীর্ঘ সময় দেশ সেবার সুযোগ পেতেন তাহলে এদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতেন। তাঁর সহধর্মিনী আপোষীণ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীদের অন্ধকার কারাগারে আটকে রেখেছিল। বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের নেতাকর্মীরা যোগ দিয়ে আন্দোলনকে বেগবান করেছিল। গোটা দেশটাকে একটি কারাগারে পরিণত করেছিলো শেখ হাসিনা। আজকে দেশ স্বাধীন হয়েছে, আমরা হয়েছি মুক্ত। রাজনৈতিক সহকর্মীরা দীর্ঘ ১৬ বছর তাঁদের বাড়িতে থাকতে পারেননি। পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় অনেকে আহত হয়েছে। আক্রমণের শিকার হয়ে কেউ কেউ মারা গিয়েছে। সকল দ্বিধাদন্ড ও মনের কষ্ট ভুলে দলকে এগিয়ে নিতে কাজ করতে হব বক্তারা আরও বলেন, গুপ্ত বাহিনী সারাদেশে ষড়যন্ত্রের জাল তৈরি করছে। তাঁরা তারেক রহমানসহ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। তাঁরাই অদৃশ্য শক্তিকে নিয়ে ফায়দা লুটতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের এসব অপকর্ম রুখে দেয়া হবে বলে হুশিয়ারি জানিয়ে জনগণকে বোকা বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা যাবেনা বলে জানান। এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাবুদ্দিন সেন্টু সরদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম কেনেডি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক তুফান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান টুটুল সরদার, ঈশ্বরদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্রী বিষ্টু কুমার সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম স্বপন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন ইলবাস, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক বেল্টু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার তৌফিক আলম সোহেল, পৌর বিএনপির সদস্য রবিউল ইসলাম রবি, পৌর বিএনপির সদস্য আক্তার হোসেন নিফা, পৌর বিএনপির সদস্য আইনুল হক, পৌর বিএনপির সদস্য খোরশেদ আলম, পৌর বিএনপির সদস্য হুমায়ুন কবির লিটন, ঈশ্বরদী পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার মালিথা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবু সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হাসান আতিয়ার, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হীরক সরদার, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হক মুকুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম রিপন, ঈশ্বরদী পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি রিংকু শেখ, ঈশ্বরদী পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল্লাহ রউফ আব্দুল, পৌর ৪নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুর রহমানসহ যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।