জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মানিকগঞ্জের দৌলতপুরে নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার প্রমুখ। এই সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।