মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

রাণীনগরে পুকুর দখল করে মাছ লুটের ঘটনায় গ্রেফতার-৪

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে এক পরিবারের ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের চেষ্টা ও পুকুর থেকে মাছ লুটের ঘটনায় মামলা দায়ের। মামলার প্রেক্ষিতে ৪ জনকে গ্রেফতার করেছে রাণীনগর থানা পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার খাঁনপুকুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার করজগ্রাম দোগাছি উদনাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে সবুজ (৩৫), মৃত সাঈদ আলীর ছেলে আব্দুল সাত্তার (৪৬), মৃত মফিজ উদ্দীনের ছেলে বুলু (৪৫) ও জহরুল ইসলাম (৪৩)।

সম্প্রতি উপজেলার করজগ্রাম-দোগাছি এলাকায় অসিত দেবনাথদের সম্পত্তি দখলের চেষ্টা ও পুকুর থেকে মাছ লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৯ আগস্ট অসিত দেবনাথ বাদি হয়ে ৭জনকে এজাহারনামীয় আসামি করে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা গেছে, করজsuগ্রাম দোগাছি এলাকায় অসিত দেবনাথদের পৈত্রিক ও ক্রয়কৃত প্রায় ১০বিঘা জমির একটি পুকুর রয়েছে। ওই জায়গার মধ্যে ১০ শতক জমি পাবে বলে একই এলাকার সবুজ, সাত্তার, বুলু ও জহুরুলরা দাবি করেন। এরপর সম্প্রতি তারা অসিতদের দখলে থাকা জায়গা (পুকুরে) গিয়ে জবর দখলের চেষ্টা করে এবং পুকুর থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যায়।

মামলার বাদী অসিত দেবনাথ জানান, আমাদের সম্পত্তির মধ্যে ১০ শতক জায়গা সবুজ, সাত্তার, বুলু ও জহুরুলদের আছে বলে দাবি করে তারা। কিন্তু ক্রয়সূত্রে ওই সম্পত্তি আমরা ১৯৮২ সাল থেকে দখলে রয়েছি। হঠাৎ করে তারা আমাদের ওই সম্পত্তি জবর দখলের চেষ্টা করেন এবং আমাদের পুকুর থেকে দেড় লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমি আইনের আশ্রয় নিয়েছি। সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ৪ জন আসামিকে গ্রেফতার করেছে। তাদের ৪জনকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর