সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয়

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:৫৭ অপরাহ্ন

“খেলাধুলাই গড়বো দেশ সবার আগে বাংলাদেশ মাদককে না বলি খেলাধুলায় ব্যস্ত থাকি এই স্লোগানকে বুকে ধারণ করে
বি.এল.কে যুব সংঘের উদ্যোগে-আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমী বিজয় লাভ করছেন।
৩০ আগষ্ট রবিবার বিকালে বিএলকে উচ্চ বিদ্যালয় মাঠে উল্লাপাড়া “তামিম স্পোর্টস একাডেমি” বনাম আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর “একতা ক্রীড়া কল্যাণ সংস্থা”র মধ্যে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম। খেলাটি উদ্বোধন করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব ময়েজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদভা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ৪নং ওয়ার্ড বিএনপি সাবেক সহসভাপতি সাত্তার আলী,সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী আহম্মেদ আলী প্রামানিক,
৫নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি বিল্লাল হোসেন,লক্ষণপুর বিশিষ্ট সমাজসেবক আলতাপ আলী শেখ, মুজাহিদ কমিটি সেক্রেটারি সাইফুল ইসলাম (মুজাহিদ), ভরতপুর লক্ষনপুর কুমারেশ্বর উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম আজাদ (মাষ্টার) প্রমুখ।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন বি.এল.কে যুব সংঘের সভাপতি রাফিউল ইসলাম আকাশ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বি.এল.কে যুব সংঘের সেক্রেটারি ছাত্রনেতা তারেক হোসেন।
 খেলায় উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি ১-০ গোলে রামচন্দ্রপুর একতা ক্রীড়া কল্যাণ সংস্থাকে পরাজিত করে ফাইনালে উঠার গৌরব ছিনিয়ে নিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর