রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বয়রা সোহেলের সন্ত্রাসী ছেলে সাজীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে দেলপাড়ায় নারীদের ঝাড়ু মিছিল যমুনার চর পরিদর্শনে আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তারা, উদ্বোধন শুশুয়া হাট শৈলজানী আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আঃ করিম এঁর স্মরণে “দোয়া ও আলোচনা সভা“ অনুষ্ঠিত কলকাতার অগ্নিকাণ্ড: দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে আটঘরিয়ায় ৩ লাখ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ পুড়িয়ে ধ্বংস নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে -এমপি আজিজ গুরুদাসপুরে প্রবীণ সেবায় কেয়ার গিভার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান ও উদ্বোধন সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক মরহুম আমিনুল ইসলামের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আটঘরিয়ায় ৩ লাখ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ পুড়িয়ে ধ্বংস

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা):
আপডেট সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে একদন্ত,লক্ষীপুর ইউনিয়নের চাতরার বিল, গাববিল ও গমবিলে বিশেষ মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা করে ৩ লাখ টাকার ১১০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশন(ভূমি) মুনতাসীর মাহফুজ।
আজ শনিবার (২২) আগষ্ট) উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীনের তত্ত্বাবধানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ,
মাছের প্রজনন নিশ্চিত করণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় সারাদিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১১০টি অবৈধ চায়না দুয়ারি কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। অভিযান শেষে জব্দকৃত সকল অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন আটঘরিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ, আনসার সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ বলেন, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। দেশীয় মাছ বাঁচান, নদী বাঁচান, জলজ জীববৈচিত্র্য রক্ষা করুন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর