পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ আগস্ট সকাল ১০ টার দিকে সাঁথিয়া প্রেস ক্লাব থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে প্রেস ক্লাবের সেক্রেটারী ফারুক হোসেন এর পরিচালনায় ও সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৮ পাবনা ০১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, সাঁথিয়া থানার (তদন্ত) ওসি আব্দুল লতিফ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান, উপজেলা এনসিপির আহবায়ক বকুল হোসেন, সেক্রেটারী আনিসুর রহমান, জামায়াতের পৌর আমীর হাফেজ আব্দুল গফুর, পৌর এনসিপির আহবায়ক আবু দাউদ ফকির।
এসময় সাংবাদিক দের মধ্যে বক্তব্য রাখেন জয়নুল আবেদিন রানা, আলী আহসান মঞ্জু, মানিক মিয়া রানা, রতন দাস, মীর নাজমুল বারী নাহিদ সহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা অনুষ্ঠিত হয়।