[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নানা আয়োজনে সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ আগস্ট, ২০২৬
পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ আগস্ট সকাল ১০ টার দিকে  সাঁথিয়া প্রেস ক্লাব থেকে একটি আনন্দ র‍্যালী বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
র‍্যালী শেষে প্রেস ক্লাবের সেক্রেটারী ফারুক হোসেন এর পরিচালনায় ও সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৮ পাবনা ০১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, সাঁথিয়া থানার (তদন্ত) ওসি আব্দুল লতিফ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান, উপজেলা এনসিপির আহবায়ক বকুল হোসেন, সেক্রেটারী আনিসুর রহমান, জামায়াতের পৌর আমীর হাফেজ আব্দুল গফুর, পৌর এনসিপির আহবায়ক আবু দাউদ ফকির।
এসময় সাংবাদিক দের মধ্যে বক্তব্য রাখেন জয়নুল আবেদিন রানা, আলী আহসান মঞ্জু, মানিক মিয়া রানা, রতন দাস, মীর নাজমুল বারী নাহিদ সহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।