কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী শৈলজানী আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব মৌলভী আব্দুল করিম এঁর স্মরণে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট, ২০২৬খ্রিঃ) সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা ময়দানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আছাদুল হকের সভাপতিত্বে কটিয়াদি ফেকামারা ফাযিল মাদ্রাসার শিক্ষক ও সাবেক ছাত্র মাওলানা মোঃ আলফাজ উদ্দিন ও আবু নাঈমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তেলাওয়াতের পর মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল জব্বার এবং ক্রিড়া শিক্ষক মোঃ আল আমিনের যৌথ সঞ্চালনায় শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বর্তমান অধ্যক্ষ মাওলানা আছাদুল হক।
শুভেচ্ছা বক্তব্যের পর মরহুমের স্মরণে সংগীত পরিবেশন করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ জিল্লুর রহমান ও পাঁচলগোটা আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আতিকুর রহমান।
সংগীতের পর মরহুমের স্মৃতিচারণ করেন সাবেক ছাত্র মাও. মোঃ আলফাজ উদ্দিন, কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল হাসিম বুলবুল, বাঙ্গার পাড়া আলিম মাদ্রাসার শিক্ষক আলাল উদ্দিন আলম, গাউছিয়া রাহমানিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল হাই, মতিউর রহমান, বানিয়াগ্রাম দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ব্যাংকে কর্মরত মোঃ আমজাদ হোসেন, মোঃ কামাল উদ্দিন, আবু বকর ছিদ্দিক, সাইদুর রহমান, বাংলাদেশ রূপালী ব্যাংক দরগা বাজার শাখার ম্যানেজার আব্দুস সাত্তার খুররম, অগ্রণী ব্যাংকে কর্মরত জামাত উল্লাহ ও মোঃ রজব আলী।
সাবেক ছাত্রদের পর বক্তব্য রাখেন সাবেক গর্ভনিং বডির সদস্য আশরাফুল ইসলাম, আঃ মোমেন, আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লেহাজ উদ্দিন আহমেদ, সাবেক শিক্ষক মোঃ জালাল উদ্দিন, চিলাকাড়া রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আজাহারুল ইসলাম, নোহার নান্দলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম আকন্দ, টুটিয়ারচর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বশির আহমেদ, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শাহেদুজ্জামান খন্দকার, মরহুমের ছেলে রাহাতুন নেছা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইলিয়াস হোসাইন ও ছেলে মোঃ আব্দুল্লাহ প্রমুখ।
পরিশেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা মোঃ আসাদুজ্জামান।
এ সময় মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষক, গভর্নিং বডির সভাপতি ও সদস্যবৃন্দ সহ শিক্ষার্থীবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।