এক লক্ষ্যে এক লাখ ক্লেমন বৃক্ষরোপণ কর্মসূচির অংশ পাবনার চাটমোহর উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট রিটাস্ হাইস্কুলে শনিবার (২২ আগস্ট) শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। ‘এক লক্ষ্যে এক লাখ’ প্রতিপাদ্যে ক্লেমন বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
সকালে স্কুলের হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ফাদার পিউস গোমেজ এবং চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের মোট ১ হাজার ৫০০টি চারা বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মিতু চন্দ্র মারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক মো. আজহারুল ইসলাম, নুরুল ইসলাম, রিতা পিরিচ; রেলবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সমাজকর্মী মেহেদী হাসান সুজন; সাংবাদিক এসএম মাসুদ রানা, শামীম হাসান মিলন; পবিত্র তালুকদার আব্দুল লতিফ রঞ্জু, সঞ্জিত চক্রবর্তী সোনা, মো. খাদেমুল হক, সজীব হুমায়ুন প্রমুখ।