রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বয়রা সোহেলের সন্ত্রাসী ছেলে সাজীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে দেলপাড়ায় নারীদের ঝাড়ু মিছিল যমুনার চর পরিদর্শনে আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তারা, উদ্বোধন শুশুয়া হাট শৈলজানী আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আঃ করিম এঁর স্মরণে “দোয়া ও আলোচনা সভা“ অনুষ্ঠিত কলকাতার অগ্নিকাণ্ড: দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে আটঘরিয়ায় ৩ লাখ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ পুড়িয়ে ধ্বংস নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে -এমপি আজিজ গুরুদাসপুরে প্রবীণ সেবায় কেয়ার গিভার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান ও উদ্বোধন সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক মরহুম আমিনুল ইসলামের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বয়রা সোহেলের সন্ত্রাসী ছেলে সাজীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে দেলপাড়ায় নারীদের ঝাড়ু মিছিল

​নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের দেলপাড়া এলাকায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী সাজিদ আহমেদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন এলাকার সাধারণ নারীরা। “বয়রা সোহেলের সন্ত্রাসী ছেলে সাজীদের বিরুদ্ধে কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও” এই স্লোগানে মুখরিত হয়ে ২১ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় দেলপাড়ার বিভিন্ন স্পটে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

​বিক্ষোভ মিছিলে দেলপাড়ার সাধারণ নারী সমাজের প্রতিনিধি হিসেবে শাকিলা, ঝরর্ণা, ময়না ও সখিনাসহ এলাকার অনেক নারী অংশ নেন।
​মিছিল শেষে অংশগ্রহণকারী নারীরা অভিযোগ করে বলেন, দেলপাড়ায় বর্তমানে নতুন আতঙ্কের নাম হয়ে উঠেছে এই সাজিদ। দেলপাড়া ও এর আশেপাশের এলাকায় সোহেল ওরফে ‘বয়রা সোহেল’-এর সন্তান সাজিদ আহমেদ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এলাকার নারীরা আরও বলেন, “হেনো কোনো অপকর্ম নাই যা এই সাজিদের দ্বারা সংঘটিত হয়নি। একসময়ের মূর্তমান সন্ত্রাসের আধিপত্য বিস্তারকারী সোহেলের সন্তান সাজিদের এসব কর্মকাণ্ডের কারণে বাধ্য হয়ে আজ আমরা নারী সমাজ ঝাড়ু নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।”
​এ সময় ভুক্তভোগী ও এলাকাবাসী অবিলম্বে এই সন্ত্রাসী সাজিদকে আইনের আওতায় এনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর