বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

মানব সেবা অভিযানের উদ্যোগে চাটমোহরে গাছ বিতরণ ও সহায়তা অনুষ্ঠান

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
oplus_0

পাবনার চাটমোহর পৌর সদর সংলগ্ন কুমারপাড়া শাখা কার্যালয়ে আজ ১৯ আগস্ট ‘মানব সেবা অভিযান’ নামক এনজিওর উদ্যোগে গাছ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটির ভাঙ্গুড়া এলাকা ব্যবস্থাপক মুহাম্মদ তাজেমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে সমিতির ১৫০ জন সদস্যের মাঝে ১৫০টি আম্রপলি ও ১৫০টি সুপারি গাছ বিতরণ করা হয়। এছাড়া দুইজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, তিনজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা এবং চারজন মেধাবী ছাত্র-ছাত্রীর অভিভাবককে সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিলচলন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, বয়েন উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন, পূবালী ব্যাংক চাটমোহর উপশাখার প্রতিনিধি মো. মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক রিচার্ড রঞ্জিত কস্তা (উথুলী), গুনাইগাছা ইউপি সদস্য মো. আজাহার আলী এবং চাটমোহর বার্তার সম্পাদক এস.এম. হাবিবুর রহমান। চলনবিলের আলোর মোঃ রাজিব হোসেন স্টাফ রিপোর্টার  আশরাফুল ইসলাম চাটমোর প্রতিনিধি দৈনিক জয়সাগর
বক্তারা গাছের গুণাগুণ ও প্রয়োজনীয়তা তুলে ধরে যথাযথ রোপণ, সংরক্ষণ ও পরিচর্যার তাগিদ দেন। একইসঙ্গে ঋণগ্রহীতাদের অর্থের সঠিক ব্যবহার, সময়মতো কিস্তি পরিশোধ এবং সঠিক তথ্য প্রদানের আহ্বান জানান। সভাপতি মেধাবী শিক্ষার্থীদের আরও মনোযোগী হতে উৎসাহিত করেন এবং প্রতিবন্ধীদের প্রতি সদয় আচরণ ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার জন্য পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান। এলাকায় আরও কোনো প্রতিবন্ধী থাকলে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করারও অনুরোধ করেন তিনি।
চাটমোহরে সংস্থাটি এ পর্যন্ত পাঁচজনকে মোট ১৭ হাজার টাকা চিকিৎসা সহায়তা, ১৫ জন মেধাবী শিক্ষার্থীর পরিবারকে ৯০ হাজার টাকা সুদমুক্ত ঋণ, দুইজন প্রতিবন্ধীকে ২০ হাজার টাকা সুদমুক্ত ঋণ এবং ২৫০ জন সদস্যের মাঝে ৫০০টি ফলজ গাছ বিতরণ করেছে। এছাড়া দুইজন প্রতিবন্ধীকে দুটি হুইলচেয়ার এবং একজন দুস্থ অসহায় ব্যক্তিকে তিন মাস পরপর ২ হাজার ৪০০ টাকা সহায়তা প্রদান করা হচ্ছে।
হুইলচেয়ারপ্রাপ্ত দুইজন প্রতিবন্ধী হলেন সেনগ্রাম গ্রামের ১০ বছরের সুমাইয়া খাতুন (পিতা সাচেদুর রহমান, মাতা মোছা. সোয়াগী) এবং হিন্দুপাড়া সেনগ্রামের মো. মহাতাব (৬০)।
বর্তমানে সংস্থাটি বিলচলন ও গুনাইগাছা ইউনিয়নে কাজ করছে এবং অল্প সময়ের মধ্যে কর্মএলাকা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। ‘মানব সেবা অভিযান’ ১৮টি কর্মসূচি নিয়ে কাজ করে। সংস্থাটির প্রধান কার্যালয় মহিষবাথান, রাজশাহী কোর্ট, রাজশাহী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর