শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

চাটমোহরে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৯:৪২ অপরাহ্ন

পাবনার চাটমোহরে ট্রাকচাপায় রাব্বি হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত রাব্বি ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম সরদারের ছেলে।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, শরৎগঞ্জ থেকে ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা যাচ্ছিল একটি ট্রাক। পথিমধ্যে জগন্নাথপুর উত্তরপাড়া এলাকায় পৌঁছালে শিশু রাব্বি হঠাৎ ট্রাকের সামনে দৌড়ে যায়। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল আলম জানান, ট্রাকচাপায় শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর