শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় এইচএসসিতে কৃতকার্য অর্জন করলেন সুজানা লক্ষ্য প্রশাসন ক্যাডার হয়ে দেশসেবা ভাঙ্গুড়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা-পৌর শাখার ৩১ সদস্যবিশিষ্ট পৃথক কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে সর্বহারা দলের ক্যাম্প কমান্ডার গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযানে ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ঈশ্বরদীতে সাংবাদিক এস এম রাজা’র জন্মদিন উপলক্ষে সংগীনুষ্ঠান সুরের মেলা ৩৬৬ পর্ব অনুষ্ঠিত পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ আটোয়ারীতে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

ভাঙ্গুড়ায় এইচএসসিতে কৃতকার্য অর্জন করলেন সুজানা লক্ষ্য প্রশাসন ক্যাডার হয়ে দেশসেবা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১:৩৬ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নুসরাত জাহান সুজানা। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে তিনি কৃতকার্য অর্জন করেছেন।
‎
‎নুসরাত জাহান সুজানা ভাঙ্গুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌবাড়ীয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা মোঃ সুজন আহমেদ ভাঙ্গুড়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভাঙ্গুড়া পৌর শাখার সদস্যসচিব। তাঁর মা মিসেস আয়েশা পারভীন।
‎
‎পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সুজানার ভবিষ্যৎ স্বপ্ন একজন প্রশাসন ক্যাডার হয়ে দেশ ও মানুষের সেবা করা। এ লক্ষ্য অর্জনে তিনি উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেকে যোগ্য করে গড়ে তুলতে চান।
‎
‎মেয়ের এই সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন বাবা মোঃ সুজন আহমেদ। তিনি বলেন, মেয়ের এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার স্বপ্ন পূরণ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চাই।
‎
‎তিনি আরও আশা প্রকাশ করেন, নুসরাত জাহান সুজানা ভবিষ্যতে একজন সৎ, দক্ষ ও মানবিক কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর