পাবনার ঈশ্বরদীতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সিনিয়র সাংবাদিক, কবি, কলামিস্ট, গীতিকার, সুরকার, শিল্পী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন পত্রিকার সম্পাদক, ডিডিপি ও গুরু আশ্রমের চেয়ারম্যান, দৈনিক বিজনেস ফাইলের স্টাফ রিপোর্টার, দৈনিক ডেসটিনি ও সূফী সাধক, গুরুজি এস এম রাজা’র ৭০ তম জন্মদিন উদযাপিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঈশ্বরদী রেলওয়ে মালগুদাম রোডস্থ নিজস্ব সাপ্তাহিক জংশন পত্রিকা অফিসে এই আয়োজন করা হয়। সিনিয়র সাংবাদিক এস এম রাজা’র সভাপতিত্বে ও জংশন ডিডিপি গুরু আশ্রমের পরিচালক (প্রশাসন), প্রভাষক আবুল কালাম আজাদ সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, ঈশ্বরদী ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুদ, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, ঈশ্বরদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান পাতা, ঈশ্বরদী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান টিপু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, ঢাকা হোমিওপ্যাথি কলেজের অধ্যাপক জাফর সাইদ, রূপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ওস্তাদ মাসুদ রানা। শুভেচ্ছা বক্তব্যে দেন, সতেজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রুবেল হোসেন, কবি মুনতাজ আলী, কবি শুকুর আল মাহমুদ টুটুল, জাসাস লালপুর উপজেলা শাখার সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ। কবিতা আবৃত্তি করেন, কবি মুনতাজ আলী, কবি শুকুর আল মাহমুদ টুটুল, কবি মুনমুন আক্তার, কবি সুবল কুমার পাল, কবি এস এম রাজাসহ আরও অনেকে। এ সময় সংগীত পরিবেশন করেন শিল্পী যথাক্রমে এস এম অন্ত, বিশাল, শরৎ, কালাম, আমির, আক্কাস কান্ডারী। এর আগে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক এস এম রাজাকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন, কবি শুকুর আল মাহমুদ টুটুল।