[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঈশ্বরদীতে সাংবাদিক এস এম রাজা’র জন্মদিন উপলক্ষে সংগীনুষ্ঠান সুরের মেলা ৩৬৬ পর্ব অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
পাবনার ঈশ্বরদীতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সিনিয়র সাংবাদিক, কবি, কলামিস্ট, গীতিকার, সুরকার, শিল্পী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন পত্রিকার সম্পাদক, ডিডিপি ও গুরু আশ্রমের চেয়ারম্যান, দৈনিক বিজনেস ফাইলের স্টাফ রিপোর্টার, দৈনিক ডেসটিনি ও সূফী সাধক, গুরুজি এস এম রাজা’র ৭০ তম জন্মদিন উদযাপিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঈশ্বরদী রেলওয়ে মালগুদাম রোডস্থ নিজস্ব সাপ্তাহিক জংশন পত্রিকা অফিসে এই আয়োজন করা হয়। ‌সিনিয়র সাংবাদিক এস এম রাজা’র সভাপতিত্বে ও জংশন ডিডিপি গুরু আশ্রমের পরিচালক (প্রশাসন), প্রভাষক আবুল কালাম আজাদ সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, ঈশ্বরদী ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুদ, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, ঈশ্বরদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান পাতা, ঈশ্বরদী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান টিপু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, ঢাকা হোমিওপ্যাথি কলেজের অধ্যাপক জাফর সাইদ, রূপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ওস্তাদ মাসুদ রানা। শুভেচ্ছা বক্তব্যে দেন, সতেজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রুবেল হোসেন, কবি মুনতাজ আলী, কবি শুকুর আল মাহমুদ টুটুল, জাসাস লালপুর উপজেলা শাখার সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ। কবিতা আবৃত্তি করেন, কবি মুনতাজ আলী, কবি শুকুর আল মাহমুদ টুটুল, কবি মুনমুন আক্তার, কবি সুবল কুমার পাল, কবি এস এম রাজাসহ আরও অনেকে। এ সময় সংগীত পরিবেশন করেন শিল্পী যথাক্রমে এস এম অন্ত, বিশাল, শরৎ, কালাম, আমির, আক্কাস কান্ডারী। এর আগে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক এস এম রাজাকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন, কবি শুকুর আল মাহমুদ টুটুল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।