পাবনার ভাঙ্গুড়ায় সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নুসরাত জাহান সুজানা। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে তিনি কৃতকার্য অর্জন করেছেন।
নুসরাত জাহান সুজানা ভাঙ্গুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌবাড়ীয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা মোঃ সুজন আহমেদ ভাঙ্গুড়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভাঙ্গুড়া পৌর শাখার সদস্যসচিব। তাঁর মা মিসেস আয়েশা পারভীন।
পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সুজানার ভবিষ্যৎ স্বপ্ন একজন প্রশাসন ক্যাডার হয়ে দেশ ও মানুষের সেবা করা। এ লক্ষ্য অর্জনে তিনি উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেকে যোগ্য করে গড়ে তুলতে চান।
মেয়ের এই সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন বাবা মোঃ সুজন আহমেদ। তিনি বলেন, মেয়ের এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার স্বপ্ন পূরণ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চাই।
তিনি আরও আশা প্রকাশ করেন, নুসরাত জাহান সুজানা ভবিষ্যতে একজন সৎ, দক্ষ ও মানবিক কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন।
[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
ভাঙ্গুড়ায় এইচএসসিতে কৃতকার্য অর্জন করলেন সুজানা লক্ষ্য প্রশাসন ক্যাডার হয়ে দেশসেবা
প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬