শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

নাগরপুরে কোদালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন 

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:১৫ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোদালিয়া গ্রামে কোদালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন  করা হয়েছে।  শনিবার (৩১ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  উদ্বোধন অনুষ্ঠান শেষে  কোদালিা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভাদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো. আরশেদ আলীর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক  হাসান মাহমুদ চঞ্চলের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের  সংসদ সদস্য জনাব রবিউল আউয়াল লাভলু।
অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি  আহমেদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক  ফারুক আহমেদ খান, প্রবাসী কল্যাণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান  হাবিবুর রহমান হাবিব,  নাগরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীন, যুবদলের যুগ্ম আহ্বায়ক  আজিজুল রহমান আজিজুল  নাগরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহিদ হাসান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল।
এসময় স্থানীয়  উপজেলা ও ইউনিয়নের নেতা কর্মীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর