বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

শান্তিময় বিশ্ব চাই-মো. আলমগীর হোসেন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৬:২৩ অপরাহ্ন

ইসরাইলের আগ্রাসী হামলায়
নিরব মানবাধিকার বিশ্ব শাসকগন,
ভেঙ্গে ফেলছে বসত ভিটা
মারা যাচ্ছে নারী শিশু জনগন।
মধ্যম আয়ের দেশে সামান্য ছুতায়
পশ্চিমারা মানবতার বুলি ছুড়ে,
হায়েনা ইহুদীদের বোমা হামলায়
তাদের মানবতা গেছে মরে ।
রাশিয়ার ইউক্রেন হামলায়
অস্ত্র দিয়ে দেখাচ্ছে প্রতিবাদের ঝড়,
বিশ্ব মোড়লদের নিরবতায় গাজায় বইছে
অসহায় নারী শিশুর রক্তের বহর ।
কেন তাদের এই চরম বৈষম্য
গাজার মানুষগুলোর বাচাঁর অধিকার নেই !
বিশ্ব মোড়লদের এক ঘেয়েমী সাপোর্টে
ইসরাইল একের পর হামলা করে যাচ্ছেই ।
কবি চন্ডীদাসের উক্তি-
“সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”
তাই জাতি ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে
শান্তিময় বিশ্ব কামনায় যুদ্ধগুলো থামাই ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর