সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ ইউএনও হলেন ফরিদপুরের উম্মে ইমামা বানিন দৌলতপুরে রাসেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে  মানববন্ধন ও ঝাড়ু মিছিল সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার, পুকুর চুরির অভিযোগ  চাটমোহরে আওয়ামী লীগের বিরুদ্ধে মহিলা দলের বিক্ষোভ মিছিল ও পথসভা   অভয়নগরে আবাসিক এলাকায় দেড় শতাধিক কয়লা-বালুর ডিপো, বিষাক্ত ধুলায় বিপন্ন জনজীবন রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতাদের র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

পবিত্র শবে মেরাজ ২৮ ফেব্রুয়ারি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২, ৮:১৮ অপরাহ্ন

বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে ১৪৪৩ হিজরি সালের রজব মাস গণনা শুরু হবে। পবিত্র শবে মেরাজ পালিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি (২৬ রজব) সোমবার দিবাগত রাতে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান।

শবে মেরাজের দিন বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটি।

সভায় অতিরিক্ত সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৪৩ হিজরির রজব মাসের চাঁদ দেখার খবর পাওয়া গেছে। এজন্য বৃহস্পতিবার থেকে রজব মাস গণনা শুরু হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ পালিত হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর