বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

প্রেমিক মনে বসন্ত – ম.ম.রবি ডাকুয়া

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১, ৯:৫১ পূর্বাহ্ন

ফুল না ফুটলে তার নাম বসন্ত হতো না,

রং হীন কোন বনে ফাগুন ওতো না।

বসন্ত ও এত প্রাণবন্ত না যদি ফুল ফুটতো না,

প্রেম না জাগলে বনে কোকিল ও জুটতো না।

তবে বসন্ত এসেছে আমের বনে,

আর সবার মনে।

বসন্ত আজ জেগেছে তাই মন ফাগুনে জেগেছে,

মন মহুয়া নেচেছে বসন্ত তাই প্রাণবন্ত সাজে সেজেছে।

পুষ্পই আজ যেচে ঋতু ভালবেসেছে,

মনে থাকুক আর বনে থাকুক আজ আবার বসন্ত এসেছে।

মনে কে এত আগুন লাগালো,

বুঝি বনে বসন্ত জাগালো।

সব জড়তা ভুলে এলো যেন রব তুলে,

আজ আবার হারাই প্রেয়সী মনে প্রেমিক মনের দুয়ার খুলে।

এ কি উচ্ছল এ কি প্রাণবন্ত ,

বার্তা দিলাম আজ বসন্ত।

জগুক মনে থাকুক অক্ষয়,

প্রেমিক মনে যেন রোজ বসন্ত বয়।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর