রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী কে কারাদণ্ড

উল্লাপাড়ায় ট্রলির নিচে পড়ে শ্রমিক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: 
আপডেট সময়: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১, ১:১৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢালাই মিকচার মেশিন (ট্রলির) সাথে আটো ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও ৬ জন আহত হয়েছে।
রোববার (৩১ জানুয়ারী) ভোরে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ রেল ষ্টেশনের সলপ- কামারখন্দ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে  ভর্তি করেন।
নিহত ব্যক্তি উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ী গ্রামের মৃত কানু প্রামাণিকের ছেলে আব্দুল খালেক (৩৫)।
এ বিষয়ে পঞ্চক্রোশী ইউপি সদস্য হামিদুল ইসলাম হামিদ বলেন, রোববার ভোরে ঢালাই মিকচার মেশিন (ট্রলির) সাথে অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে প্রায় ৬ জন আহত হয় এবং একজন নিহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার এস.আই হাফিজুর রহমান (হাফিজ) বলেন, দুর্ঘটনার সময় ট্রলিতে থাকা এক শ্রমিক ট্রলির নিচে চাপা পড়ে থাকলে স্থানীয়রা ট্রলিটিকে পুকুরে ফেলে  দিয়ে শ্রমিকটিকে জীবিত উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ট্রলির চালক পলাতক। তবে এবিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর