সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

ঈশ্বরদীতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও শিমুল বিশ্বাস সড়ক দুর্ঘটনায় আহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১:৫৮ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে (পাবনা -৪) ঈশ্বরদী-আটঘরিয়া আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও পাবনা-৫) সদর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার ঘাটপারা এলাকায় এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আল্লাহর অশেষ রহমতে হাবিবুর রহমান হাবিব ও শামসুর রহমান শিমুল বিশ্বাস অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন। প্রোগ্রামে সফরকারি হাবিবুর রহমান হাবিবের ছোট ভাই বিপুল হোসেন বুদু জানান,পাবনার ২ আসনের (সুজানগর) প্রোগ্রাম শেষ করে (পাবনা ৪) আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনার দোয়া মাহফিলে আসার পথে ঘাটপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা শিমুল বিশ্বাস, ও হাবিবুর রহমান হাবিবকে বহন করা প্রাইভেট গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে আঘাত করলে মুহূর্তের মধ্যেই প্রাইভেটকারটি দুমরে মুচরে যায়।

এতে ধানের শীষের মনোনীত প্রার্থী পাবনা-৪ আসনের হাবিবুর রহমান হাবিব ও পাবনা-৫ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস মারাত্মক আহত হয়েছে। তবে প্রাইভেট গাড়ির ড্রাইভার ও শিমুল বিশ্বাসের পিএস এনামুলের অবস্থা খুবই আশঙ্কাজনক।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর