রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী কে কারাদণ্ড

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ৩ মে, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকাল ১১ টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণ মিছিলটি শুরু হয়।‌
 সমাবেশ ও গণ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ১১ দলের আহবায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করবেন না, বাংলাদেশের ক্ষমতায় থাকবেন এটা হতে পারে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। ৭০ শতাংশ ভোটারের রায়কে তুচ্ছতাচ্ছিল্য করছেন, এরা যখন রায় বাস্তবায়নে রাস্তায় নামবে তখন কোথায় পালাবেন। আপনারা নিজেরাই বলেন আপনাদের  কোনও প্রভু রাষ্ট্র নেই, কোথায় যাবেন? ক্ষমতায় এসেই সিন্ডিকেট করে তেলের সংকট করলেন, তারপর দাম বাড়ালেন। কার্ড করে তেল নিতে হয়। যে কার্ড পাবে সে নাগরিক, যে কার্ড পাবেনা সে কী দেশে নাগরিক নয়? কার্ডের রাজনীতি বাদ দিন‌। গত নির্বাচনে পরিকল্পিতভাবে আমাদেরকে হারিয়ে দেয়া হয়েছে। দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা কিছু বলছি না। এখনই গদিচ্যুত হোন, তা আমরা চাই না। ভালোভাবে দেশ চালান, ছলচাতুরি করে নয়‌। নির্বাচনে লগ্নির টাকা উসুল করে দিতে সয়াবিন তেলের দাম বাড়ালেন, গ্যাসের দাম বাড়ালেন এক হাজার টাকা। জনগণের পকেট কাটা বন্ধ করুন। জনগণ ফুঁসে উঠলে রক্ষা পাবেন না। সবকিছুর দাম বাড়ানোই কী আপনার প্ল্যান? গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন না করাই কী আপনার প্ল্যান? এতে আরো বক্তব্য রাখেন, জামায়াতের জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, এনসিপির জেলা আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, জামাতের জেলা সেক্রেটারী মাওলানা হুমায়ুন কবীর, সহকারী সেক্রেটারি হুসনে মোবারক বাবুল,  অধ্যাপক শফিকুল ইসলাম খান,সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, এনসিপির জেলা সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা কামরুল হাসান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, শহর আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা আমির অধ্যাপক ইকবাল হোসেন বাদল, সেক্রেটারি আলমগীর হোসেন ও শহর সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।
গণ মিছিলটি টাঙ্গাইল মেইনরোড, মসজিদ রোড, বড় কালিবাড়ি রোড, ভিক্টোরিয়া রোড, পুরাতন বাসস্ট্যান্ড, ময়মনসিংহ সড়ক, রেজিস্ট্রিপাড়া, জেলা সদর সড়ক, প্রেসক্লাব হয়ে পুনরায় ভিক্টোরিয়া রোড হয়ে জাহাজ বিল্ডিংয়ের সামনে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর