রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী কে কারাদণ্ড

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী কে কারাদণ্ড

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২ মে, ২০২৬, ২:২০ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে এক মাদক সেবনকারী কে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ শত টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন এই ভ্রাম্যমাণ আদালত।

২ মে দুপুর ১২টার দিকে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের খানমরিচ পূর্বপাড়া নামক জায়গায় ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় কার্যকর করেন।
অভিযুক্ত মাদক সেবনকারী মোঃ রাজিব ফকির(২৪) পিতা মোঃ রফিকুল ফকির ,সাং খানমরিচ পূর্বপাড়া , ভাঙ্গুড়া ,পাবনা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভাঙ্গুড়া থানা পুলিশ এই অভিযানে সহযোগিতা করেন।

এই ঘটনার বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, মাদক সেবনকারী অভিযুক্ত কে মাদক নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(৫) ধারায় ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ শত টাকা অর্থদন্ড আদেশ প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর