শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

চাটমোহরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সারা বিশ্বের ন্যায় পাবনার চাটমোহর উপজেলায় ১ মে শুক্রবার আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমজীবী সংগঠন, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শোভাযাত্রাগুলোতে শ্রমিকরা নেচে-গেয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে শহরকে মুখরিত করে তোলেন।
সকালে চাটমোহর পুরাতন টেলিফোন এক্সচেঞ্জ এলাকা থেকে কুলি-মজুর শ্রমিক ইউনিয়ন আয়োজিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর চাটমোহর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ. ইসলাম হীরা এবং সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাজুলের নেতৃত্বে চলনবিল সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন ও অটো ভ্যান রিকশা শ্রমিক ইউনিয়ন এর সম্মিলিত শোভাযাত্রা চাটমোহর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে আসে।
অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার ট্রেড ইউনিয়নের উদ্যোগে আরেকটি সম্মিলিত শোভাযাত্রা চাটমোহর সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে কোথাও কোথাও দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে শ্রমজীবীরা তাদের সংহতি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর