বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওয়াপাড়া পৌরসভার তথ্যসেবা কেন্দ্রের আড়ালে সিন্ডিকেট পাবনায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর মামলা চৌহালী উমারপুরবাসীর দাবি পূরণে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিএসসি আটঘরিয়ায় এস,এস,সি,দাখিল, ভোকেশনাল, A+ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৯০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দৌলতপুরে চরমাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লোকমান হোসেন স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

চোখের সাটার – মোহাম্মদ মোমেন মিয়া

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১, ৫:৪৯ অপরাহ্ন

চলতে গিয়ে পথে ঘাটে
কতো কিছু দেখি,
কিছু আছে স্রস্টার সৃস্টি
কিছু আছে মেকি।

দুনিয়ার মোহে পড়ে
ভক্ত হই সসীমে,
মনটা বড় এলোমেলো
চোখ যায়না অসীমে।

আলো ভেবে আলেয়াকে
অল্প হলেও ধরি,
ক্ষানিক সময় হয়ে গেলে
ভেবে বলি সরি।

গাড়ি বাড়ি বিত্ত বৈভব
করতে সবাই ব্যাস্ত,
সারা জীবন ধর্মে কর্মে
হইনা কেহ ন্যাস্ত।

নয়ন ভরে দেখি দিনে
ঘুম আসেনা রাতে,
ভাবি বসে একা ঘরে
কেউ আসেনা সাথে?

দুইকালের শান্তি পেতে
সাদা পথে চলবে,
চলার সাথে বলার বেলায়
সত্য কথা বলবে।

দমে দমে আল্লাহ বলে
দুরূদ মনে পড়বে,
সৎ সুন্দর সোজা পথে
জীবনটাকে গড়বে।

লোভনীয় দেখে যখন
লাগবে মনে ধন্ধ,
জোর করেই দুই নয়নে
সাটার করো বন্ধ।

নয়ন যাবে মনটা টানবে
দুনিয়ারই ভাগাড়,
মাথা নিচু মনটা শক্ত
ফেলবে চোখের সাটার।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর