রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী কে কারাদণ্ড

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, শিক্ষক আহত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১, ৫:৪৩ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অপর এক শিক্ষক।থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে ভ্যানযোগে গৈলা যাচ্ছিলেন ভেগাই হালদার পাবলিক একাডেমীর শিক্ষক আবুল কালাম আজাদ। তাকে বহনকরা ভ্যান টিএ্যান্ডটি সড়ক মোড় অতিক্রমকালে ভ্যান চালক জালাল মোল্লা (৬৫) আকস্মিকভাবে ভ্যান থেকে ছিটকে পরেন। এসময় আবুল কালাম আজাদও ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়়রা আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ভ্যান চালক জালাল মোল্লাকে মৃত ঘোষণা করেন। নিহত ভ্যান চালক জালাল মোল্লা উপজেলার পূর্বসুজনকাঠি গ্রামের জেন্নাত আলী মোল্লার ছেলে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহতের ছেলে রবিউল জানান, তার পিতা হার্টের সমস্যায় ভুগছিলেন। ঘটনাস্থলে হয়তো তিনি হার্ট অ্যাটাক করেছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর