রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী কে কারাদণ্ড

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ১৩

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১, ৬:২৮ অপরাহ্ন

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৩ জন যাত্রী আহত হয়েছেন।শুক্রবার (১৫ ই জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এই বিষয়টি টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার রেজাউল করিম নিশ্চিত করেছেন।

আহতরা হলেন; রংপুরের ফাইসাতলা এলাকার জাহাঙ্গীরের ছেলে জাহিদ (১০), পূরবী (৫০), দিনাজপুরের ঘোড়াঘাট এলাকার ইকবাল হোসেন (৩২), দিনাজপুরের পার্বতীপুর এলাকার মো. আব্দুল্লাহ (১২), মেরিনা (৩০), বগুড়া এলাকার হাবিবুর (৪৫), দিনাজপুরের  মুন্নাফ (৪০), লালমনিরহাটের হাতিবান্ধা এলাকার ওবায়দুল রহমান (৩৫), গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার সুরাইয়া আক্তার (৬), নীলফামারী মৌজাগংগা এলাকার সংসের আলী (২৮), সৈয়দপুর হরিপাড়া এলাকার খলিল (৪৮), বগুড়ার গাবতলির পাচগাইয়া এলাকার তানজিলা বেগম (৩০) ও শিউলি বেগম (৬৫)।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার রেজাউল করিম জানান, “ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫৬৮৫২) ভাতকুড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং এতে ১৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর