রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী কে কারাদণ্ড

আগৈলঝাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, শিশুসহ আহত চার জন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১, ৬:৪৭ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্র নিহত, আহত হয়েছে পথচারীসহ অপর চার জন।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের কুমুদ ঢালীর ছেলে তুষার ঢালী (১৩) মোটরসাইকেল যোগে তার অপর দুই বন্ধু একই গ্রামের প্রশান্ত মধুর ছেলে প্রতাপ মধু (১২) ও সুব্রত হালদারের ছেলে সুকান্ত হালদারকে (১১) নিয়ে বাড়ি যাবার পথে আমবৌলা স্যুইজ গেট অতিক্রমকালে পথচারীদের উপর মোটরসাইকেল উঠিয়ে দেয়। এসময় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুসহ পথচারী গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে ছাদিয়া (১৩) ও তার কোলে থাকা কোটালীপাড়া উপজেলার পশ্চিপাড় গ্রামের মিরাজ শেখের ছয় মাসের মেয়ে ফারিয়া গুরুতর আহত হয়।

 

স্থানীয়রা গুরতর আহত পাঁচ জনকে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সেকত জয়ধর প্রতাপকে মৃত ঘোষণা করেন। নিহত প্রতাপ বাগদা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। অন্যান্যআহতদের মধ্যে তুষার ও সুকান্তকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম হাসপাতালে গিয়ে প্রতাপের সুরতহাল রিপোর্ট তৈরী করে লা উদ্ধার করে থানায় নিয়ে যান। ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম প্রতাপের লাশ ময়না তদন্তের জন্য রবিবার বরিশাল মর্গে প্রেরণ করা হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর