রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী কে কারাদণ্ড

গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে বরিশালে তিনটি দোকান ও তিনটি বসতঘরভস্মিভূত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১, ৬:১৭ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
নগরীর ২৪ নং ওয়ার্ডের ধান গবেষণা সংলগ্ন জিয়া নগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে তিনটি দোকান ও তিনটি বসতঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার বাসিন্দা আল-আমিনের বাড়ি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
প্রত্য¶দর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আল-আমিনের বাড়ির ভাড়াটিয়া আবুল কালামের স্ত্রী দুপুরের রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়।

 

এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও মুহুর্তের মধ্যে পাশ্ববর্তী ঘর ও দোকানে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে তিনটি বসতঘর ও তিনটি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়।

অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক আল-আমিন। বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সজিব জানান, অগ্নিকান্ডের সময় সবাই ঘর থেকে বেরিয়ে আসায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর