শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে পুলিশের অভিযানে পাঁচজন আটক, দুইজনের কারাদণ্ড সাতক্ষীরায় মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন দিগন্ত, খুলনা বিভাগে প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসেন, সেক্রেটারি আবদুল করিম গাজী ঈশ্বরদীতে গুলিবিদ্ধ ৫ নেতা-কর্মীর বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল চাটমোহরে অগ্নিকাণ্ডে ১৮টি ছাগলসহ বসতঘর ভস্মীভূত আটঘরিয়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গোপালপুরে চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান মোখলেসের উঠান বৈঠক অনুষ্ঠিত

নাটোরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে বিডিএসসি’র মতবিনিময়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ৯:১৭ অপরাহ্ন

নাটোর, গুরুদাসপুর প্রতিনিধি:
নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন রোধে নাটোরে ব্রাকের সহযোগীতায় উপজেলা পর্যায়ের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভা করেছে বিডিএসসি (বিলচলন ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার)।বুধবার বেলা ১০টায় নাটোর সদর উপজেলা চত্বরে ওই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রোগ্রাম অফিসার মো. মুক্তার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেল প্রকল্প কর্মকর্তা মোছা. হাসনা জাহান, বিডিএসসি’র নির্বাহী পরিচালক মজিবুর রহমান মজনু, ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার রায়হানুল করিম, ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর বজলুর রশিদ, নিডা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, ইউথ ডেভ ডিপার্টমেন্ট অফিসার আব্দুস সোবহান, সিএ মো. রাশিদুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধসহ বাল্যবিয়ে বন্ধে নারীদের সচেতন হতে হবে। করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজেসহ অপরকে সচেতন করতে হবে। জরুরী প্রয়োজনে ৯৯৯ এ যোগাযোগ করার আহ্বান জানান বক্তারা।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর