শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে পুলিশের অভিযানে পাঁচজন আটক, দুইজনের কারাদণ্ড সাতক্ষীরায় মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন দিগন্ত, খুলনা বিভাগে প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসেন, সেক্রেটারি আবদুল করিম গাজী ঈশ্বরদীতে গুলিবিদ্ধ ৫ নেতা-কর্মীর বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল চাটমোহরে অগ্নিকাণ্ডে ১৮টি ছাগলসহ বসতঘর ভস্মীভূত আটঘরিয়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গোপালপুরে চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান মোখলেসের উঠান বৈঠক অনুষ্ঠিত

গুরুদাসপুরে প্রধানন্ত্রীর উপহার গৃহ নির্মান কাজের উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ৩:০২ অপরাহ্ন
গুরুদাসপুরে প্রধানন্ত্রীর উপহার গৃহ নির্মান কাজের উদ্বোধন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন গুরুদাসপুর উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের গৃহনির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন ঘোষনা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

মঙ্গলবার উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর প্রাইমারি স্কুল মাঠে ওই উদ্বোধনী সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারমান মো. আনোয়ার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবুসহ অনেকে।

প্রধান অতিথি আব্দুল কুদ্দুস এমপি বলেন, ভূমিহীন ও গৃহহীনদের উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ নির্মান করে দিচ্ছেন। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতা প্রদানও চালু রয়েছে। কেউ অভুক্ত অসুস্থ থাকবেনা। সবাই যাতে উন্নত জীবনযাপন করতে পারে প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর