রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

মুজিববর্ষে  চৌহালীতে দলীয় নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
 রবিবার( ২০সেপ্টেম্বর)  বেলা ১১টায় উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের  চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে  বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধী গাছের প্রত্যেক ইউনিয়নে ৪শত ২৮টি করে চারা বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে নেতাকর্মীদের অন্তত তিনটি করে গাছ লাগানোর অনুরোধ জানান হয় । ‘মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান’-এই শ্লোগানকে সামনে রেখে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা  আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নজির মিয়া, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশিদুল হাসান জুয়েল, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস আলী, ঘোরজান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান মন্টু , খাষকাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ সরকার,বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফসহ দলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর