বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন

চৌহালীতে শান্তিপূর্ণভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ):
আপডেট সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
Oplus_131072

সিরাজগঞ্জের চৌহালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উপজেলার দুইটি কেন্দ্রে মোট ৬৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে পুকুরিয়া কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪ জন অনুপস্থিত রয়েছে।
কেন্দ্র সচিব আলেয়া খাতুন জানান, নির্ধারিত বিধি অনুসরণ করে কেন্দ্রটিতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
অন্যদিকে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৬টি বিদ্যালয়ের ৩৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০ জন অনুপস্থিত রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্বিকভাবে উপজেলার উভয় কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুন্নাফ আলী খান বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত কক্ষ, দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত তদারকি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর