শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

চৌহালীতে আরপিএন উচ্চ বিদ্যালয়ে বিদায়ী পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:১৬ অপরাহ্ন

শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে ১৬ এপ্রিল বৃহস্পতিবার সিরাজগঞ্জের চৌহালী উপজেলার  সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রেহাই পুকুরিয়া আরপিএন শহীদ শাহজাহান কবির উচ্চ বিদ্যালয় থেকে বিদায়ী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ ও এসএসসি  শিক্ষার্থীদের বিদায় এবং দোয়া  অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেহাই পুকুরিয়া  আর পি এন শহীদ শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।   এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো,  জাহিদ মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ  সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, বাঘুটিয়া ইউপি সদস্য দেওয়ান মতিউর রহমান মতি, প্রভাষক দেওয়ান সায়েদুর রহমান,  অভিভাবক সাবেক ইউপি সদস্য মির্জা সেলিম, তালেবুর রহমানসহ রেহাই পুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয় এর শিক্ষক, সচেতন মহল, গুনিজন, অভিভাবক ও সকল শিক্ষক কর্মচারীগণ সহ সকল ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
 দোয়া মাহফিল পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্ম  শিক্ষক মাও মোঃ আবুল বাশার।   অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক মো: শওকত আলী ও রফিকুল ইসলাম।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনকারি বিদায়ী ছাত্র ছাত্রীদের অনুষ্ঠান আয়োজন করেন আর পি এন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর